• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে বিচারক অবরুদ্ধ ও যাত্রীকে মারধরের ঘটনায় শ্রমিক ইউনিয়নের দুঃখ প্রকাশ, অভিযুক্ত ১০ শ্রমিক বহিষ্কার

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের বিচারককে অবরুদ্ধ এবং এক যাত্রীকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশ করা হয়। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ১০ জন শ্রমিককে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস, মাইক্রো কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হাফিজ রানা এবং অন্যান্য নেতারা।

আশরাফুজ্জামান খোকন বলেন, “৪ এপ্রিল টার্মিনালে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা সেদিন একটি জানাজায় উপস্থিত ছিলাম। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বিষয়টি কতটা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। সংগঠনের পক্ষ থেকে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও জানান, অভিযুক্ত মাহাবুবুর রহমান চঞ্চল, সবুজ, পারভেজ, সুমন, সিদ্দিকসহ মোট ১০ জন শ্রমিককে সংগঠন ও বাস টার্মিনাল থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ এপ্রিল সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সজল কুমার দাসকে শ্রমিকরা অবরুদ্ধ করে এবং এক যাত্রীকে মারধর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/