• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শরণখোলায় গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : / ৩৫৯ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় মজলুম গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল সোমবার সকাল ১১ টায় রায়েন্দা ৫ রাস্তা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল ‘সর্বস্তরের তৌহিদী জনতা’ এর ব্যানারে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে শেষ হয়। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৯৫ জনে। আহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জনে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি জনগন।

গাজাবাসীর উপর ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনি জনগনের আহুত ধর্মঘটের সমর্থনে শরণখোলায় আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা ইসরায়েলী পন্য বয়কটের আহবান জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/