• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা মা ও ছেলের

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ১৭২ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রুপা খাতুন (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী ও তার ৬ বছরের সন্তান সোয়াদ নিহত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের বরাতে জানা যায়, রুপা খাতুন ঝিনাইদহ শহরে ডাক্তার দেখিয়ে বাবার বাড়ি বড় গাবলায় ছিলেন। বিকেলে শ্বশুরবাড়ি শীতলীডাঙ্গা ফেরার পথে ইজিবাইকে চেপে রওনা দেন। পথিমধ্যে চাঁদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুপা খাতুন।

গুরুতর আহত অবস্থায় তার ছেলে সোয়াদকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত রুপার স্বামী মো. সোহেল রানা জানান, “আমার স্ত্রী রুপা খাতুন ডাক্তার দেখিয়ে বাবার বাড়িতে ছিল। বিকেলে বাড়ি ফেরার কথা ছিল। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি, স্ত্রী মারা গেছে। পরে রাতেই ছেলে সোয়াদও মারা যায়।”

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন বলেন, “রুপা খাতুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ছেলে সোয়াদ গুরুতর আহত ছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সে মারা যায়।”

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, “দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকটি হেফাজতে নিয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/