• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপি নেতা স্বপন মাহমুদ ও হাসান আহমেদের অত্যাচারে অতিষ্ঠ বুরুন্দি দুই সমাজের মানুষ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : / ২৭৮ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

দীর্ঘ ২০ বছর যাবত কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি এলাকার তিন সমাজের মানুষ একসাথে পবিত্র ঈদ জামাত করে আসছে। হঠাৎ গত ঈদুল ফিতর এর নামাজের আগে স্বপন মাহমুদ ও হাসান আহমেদ ঈদের জামায়েত না করার জন্য বাধা দেয়, এতে করে দুই সমাজের মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন থেকে যার যার মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য বলা হয়। এ ব্যাপারে দুই সমাজের মানুষ ঈদের পর ৪ এপ্রিল বাদ জুম্মা বুরুন্দি কেন্দ্রীয় জামে মসজিদ ও তিন তারা জামে মসজিদের সমাজবাসীগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

বুরুন্দী ঈদগাহের জমির দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২০ বছর আমরা এই জায়গায় ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ পড়ে আসছি এবং এলাকার মানুষজন মারা গেলে এখানেই জানাজা হয়। আজ যাহারা এখানে বাধা সৃষ্টি করছেন এবং ঈদের জামায়াত করতে দিচ্ছেন না তাহারা এবং আমরা চলুন একসাথে বসি, একসাথে বসে এই ঈদের জামাতের আয়োজনটা সঠিক সুন্দরভাবে করে থাকি। আপনার জামায়াতে বাধা সৃষ্টি না করে একসাথে এক হয়ে হাতে হাত মিলিয়ে এই বুরুদি এলাকাবাসীর সকল সমস্যা রক্ষায় কাজ করি।

এ বিষয়ে সারজমিনে গিয়ে দেখা যায়, বুরুন্দি এলাকায় ঈদগাহের ব্যাপারে চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

বুরুন্দি এলাকার ইট বালু ব্যবসায়ী মক্কা মদিনা ট্রেডার্সের মালিক মফিজুল ইসলাম বলেন, আমরা কয়েকজনে মিলে এ বিষয়ে জানতে চাইলে তাহারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আসে। তারা দীর্ঘ ১৫ বছর কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যানের সাথে সঙ্গ করে বুরুন্দি এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল, এখন বর্তমানে মামা ভাগিনা মিলে বিএনপিতে যোগ দিয়ে বুরুন্দি মানুষদের অত্যাচার করে আসছে। গত কিছুদিন আগে তারা মোসলেউদ্দিন মেম্বারের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে সে থেকে মোসলেউদ্দিন মেম্বার ব্যবসা বন্ধ করে দিয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে, এরপর ব্যবসায়ী হাজী সুমন প্রধানের নিকটও চাঁদা দাবি করে বর্তমানে সুমন প্রধান বিদেশে চলে গেছে। তারা আমার নিকট ৫ লক্ষ টাকা চাদা দাবি করে না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি প্রশাসনের নিকট আমার আকুল আবেদন তাহারা যেন আমার এবং আমার জান মালের রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/