• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথবাহিনীর অভিযান নগদ টাকা ও অস্ত্র উদ্ধার, আটক

খুলনা ব্যুরো / ২০২ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান চা‌লি‌য়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত ১ টা থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬ পর্যন্ত চলে এ অভিযান। এ সময়ে গ্রেনেড বাবুর ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেনেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আটক করে তারা।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, গ্রেনেড বাবুর বাবা মিন্টু চৌধুরী, ছোটভাই রাব্বি চৌধুরী এবং ম্যানেজারের মা সুষমা রানী সাহা।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, রাত ১ টার দিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য বাড়িতে পুলিশ, নৌবাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার বাড়ি থেকে যৌথ বাহিনীর সদস্যরা ১ টি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং নগদ ১২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

এরপরে সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়ির কা‌ছে একটি মন্দিরের পাশে ওই সন্ত্রাসীর ম্যানেজার সৌরভ এবং সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক বিক্রির ২৬ লাখ টাকা এবং ভারতীয় ৪ হাজার ২৪০ রুপি উদ্ধার করা হয়। এ সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের মাকে আটক করে থানায় নেওয়া হয়ে‌ছে।

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় খুলনা থানায় একটি মামলা হবে। ওই মামলায় গ্রেনেড বাবুর ছোটভাই রাব্বি চৌধুরী এবং তার পিতা মিন্টু চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হবে। আর সৌরভ এবং সোহাগের মা সুষমা রানী সাহাকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/