• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনায় ৮দিন পর শ্রমিকের মৃত্যু, লাশ দাফনের আগে পুলিশের উদ্বার

মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি : / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

খুলনার রূপসায় সোনালী বিড়ি ফ্যাক্টরির শ্রমিক তালেব ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত‍্যু হয়েছে। শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের আত্বীয় ও এলাকাবাসী জানায়, উপজেলার তিলক এলাকায় সোনালী বিড়ি ফ্যাক্টরিতে শ্রমীকের কাজ করত এক ই এলাকার নুর ইসলাম এর ছেলে আবু তালেব(২৬)।

গত ২০২৫/২৬ মার্চ দুপুরে ফ্যাক্টরির ভিতরে ঘরের চালের উপরের উঠে কাজ করতে গিয়ে অসাবধানত বস্থায় তালেব খুব উঁচু থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে গুরুতর আহত হয়। ঘটনার পর তাকে প্রথমে সিএস এস হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ২ এপ্রিল সকালে তালেব মারা যায়।

এ ঘটনায় মৃতের ভগ্নিপতি গোলজার মোড়ল অভিযোগ করে বলেন, ফ্যাক্টারি কর্তৃপক্ষ সঠিকভাবে চিকিৎসা করালে সে হয়তো বেঁচে থাকত। চিকিৎসকরা তার অপারেশনের জন্য টাকা দাবি করেছিল। তাতে কর্তৃপক্ষ রাজি হয়নি। মৃত আবু তালেবের চার বছরের আয়শা নামে একটি কন্যা সন্তান রয়েছে। এঘটনায় ফ্যাক্টরির ম্যানেজার হারুনকে পুলিশ আটক করেছে বলে এলাকাবাসী জানায়।

থানা পুলিশকে অবহিত না করে আসরবাদ লাশ দাফনের ব্যবস্থা করলে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/