• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নছিমনকে ধাক্কা দিয়ে পিষ্ট, ঘটনাস্থলেই প্রাণ গেল ফজলু শেখের

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : আবু বকর সিদ্দিক স্বপন। / ১৩৯ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফজলু শেখ (৫৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অদ্য (৩০ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে ঝিনাইদহ সদর থানাধীন গোপালপুর কালা এলাকায় পদ্মা অটোরাইচ মিলের ১০০ গজ পূর্বে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি নছিমনকে একই দিকগামী অজ্ঞাত একটি যানবাহন দ্রুত ও বেপরোয়া গতিতে এসে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নছিমনে থাকা আরোহী ফজলু শেখ ছিটকে পড়ে যান এবং ওই ঘাতক গাড়ির চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত ফজলু শেখের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামে। তার বাবার নাম কিয়াম উদ্দীন শেখ এবং মায়ের নাম মৃত সবিরুনেছা।

ঘটনার পর আরাপপুর হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সড়ক দুর্ঘটনার এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/