• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বেনাপোলে ভারতীয় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন / ৩৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৬ মার্চ) রাতে গোপন সংবাদে বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার ওষুধ, শাড়ি, তৈরি পোশাক, আতশবাজি, পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মোটরসাইকেলের ইঞ্জিন হেড এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা। বেনাপোল কাস্টমসের গোডাউনে এগুলো জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশিয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/