• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা বিআরটিএ এর রোডশো ও লিফলেট বিতরণ

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ২৮১ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

খুলনা বিআরটিএ সোমবার ১২ টায় সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম এর নেতৃত্বে রোড শো ও লিফলেট বিতরণ করে এবং বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করেন। খুলনা বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলমের নেতৃত্বে রোড শো ও লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লাইসেন্স শাখার মোটরযান পরিদর্শক সাইফুর রহমান, রেজিস্ট্রেশন শাখার মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন হোসেন, দাউদ হোসেন, নিরাপদ সড়ক চাই খান জাহান আলী থানার আহ্বায়ক শেখ আব্দুস সালাম সহ বিআরটিএ খুলনা সার্কেলের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এবং এলাকার সাধারণ জনগ।

এসময় রোড শো শেষ করে বিভিন্ন যানবাহনের চালকদের আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গণসচেতনামূলক লিফলেট বিতরণ করেন। চালকদের ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়া চালকদের নির্দেশনা দেন গতি সীমা মেনে চলতে হবে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র গাড়িতে রাখতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে, ওভারটেকিং করা যাবে না, কোনভাবেই নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না, যাত্রীদের নিরাপদে ওঠানামা করাতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে।

যাত্রীদের প্রতি নির্দেশনা দেন চলন্ত গাড়িতে উঠানামা করা যাবে না, তাড়াহুড়া করে গাড়ি থেকে নামা যাবে না, নামার সময় অবশ্যই বাম পা আগে দিতে হবে।খুলনা বিআরটিএ সহকারী পরিচালকের নেতৃত্বে খুলনা শহরে বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শক করে তাদের নির্দেশনা দেয় পুরানো ফিটনেট বিহীন গাড়ি রং করে কোনভাবেই রাস্তায় নামানো যাবে না অন্যথায় ওয়ার্কশপের এর বিরুদ্ধে বিআরটিএ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/