• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটিয়াতে তিন বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে গ্রেপ্তার ১

সাইফুল ইসলাম কবিরহাট প্রতিনিধি: / ২১৬ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নে তিন বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে ১জনকে গ্রেপ্তার করেছে কবিরহাট থানা পুলিশ।

গ্রেপ্তার ইমাম হোসেন (৫৫) চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের মৃত আব্দর জব্বারের ছেলে।

বুধবার (১৯ মার্চ) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভিকটিম জানাতুল ফেরদৌস( ৩) তার মায়ের সাথে উপজেলার বাটিয়া ইউনিয়নে দৌলত রামদী বাবুল মেম্বার এর পুরান বাড়ীর লুতফুরএর বিল্ডিং এ ভাড়া থাকেন। অভিযুক্ত ইমাম হোসেন ফেনী জেলার হাজারী রোডে একটি বাসায় থেকে গ্রামগঞ্জে পায়ে হেঁটে শিলপাটা খুঁটানোর কাজ করে। দুপুর সোয়া ১টার দিকে ইমাম ঘঠনাস্থলে গেলে ভিকটিমের মা তাকে একটি পাটা খুঁটানোর জন্য ডাকে। পাটা খুঁটানো শেষ হলে শিশুটির মা তাকে রেখে বাসা থেকে টাকা আনতে যায়। ওই সুযোগে ইমাম হোসেন ভিকটিমকে যৌন নিপীড়ন করে। পরে ভিকটিমের মা শিশুর চিৎকারে শুনে এসে ঘটনাটি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতনের ১০ ধারায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/