• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৪৫ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম সড়কের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরীর উদ্দেশ্য যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্র –ট ১২-০৮৩৫ নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারা যান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ভাগিনা দুলাল মিয়া।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। ঘাতক ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/