• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নান্দাইলে চাচা কে কুপিয়ে জখম যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

মোশারফ হোসেন রিয়াদ, স্টাফ রিপোর্টার: / ২৩৫ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নান্দাইলে জমি বিরোধের জেরে ষাটোর্ধ চাচা সুলতান মিয়া কে কুপিয়ে জখমের ঘটনায় ভাতিজা উপজেলা যুবলীগ নেতা মো. সজিব মিয়ার  সহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ চিকিৎসাধীন থাকা অবস্থায় নান্দাইল মডেল থানায় নেতা মো. সজিব(৩২) সহ ৪ জনের নামে মামলা দায়ের করেন ভোক্তভোগী মো. সুলতান মিয়া। মামলা অন্য আসামীরা হলেন- মো. রকিব মিয়া (২৫),সামছুদ্দিন (৬৫) ও মো. খোকন মিয়া (৬২)। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মোজাহিদুল ইসলাম৷ 

নান্দাইল মডেল থানার মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের নিরীহ কৃষক সুলতান মিয়া৷ তার দুই ছেলে প্রবাসে থাকায় পরিবারে সচ্ছলতা ফিরে আসে। এদিকে প্রতিবেশী সামছুদ্দিনের পুত্র যুবলীগ নেতা সজিব মিয়ার রোষানলে পড়ে পরিবারটি। গত ২৫ ফেব্রুয়ারি সুলতান মিয়া তার পৈতৃক জমিতে পানি নিতে যান। সে সময় পূর্বপরিকল্পিত ভাবে সামছুদ্দিনের পুত্র উপজেলা যুবলীগ নেতা সজিব মিয়া বাঁধা নিষেধ করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কুদাল ও লোহার রড দিয়ে কুপিয়ে সুলতান মিয়া বাম হাত ও পা ভেঙ্গে দেন। আহত অবস্থায় সুলতান মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সে থেকে বর্তমান পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। ভাঙ্গা হাত নিয়ে কষ্ট যন্ত্রণায় দিন পার করছেন তিনি। 

স্থানীয়রা জানান- উপজেলা যুবলীগ নেতা সজিব মিয়া আওয়ামীলীগ সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার করে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোয়ারা জুয়েল এর স্বামী জুয়েল মিয়া কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হাত,পা ভেঙ্গে দিয়েছিল। এদিকে গত ২৫ ফেব্রুয়ারী সুলতান মিয়াকেও কুপিয়ে হাত,পা ভেঙ্গে দিয়েছে।  

সুলতান মিয়া বলেন- আমার পৈতৃক সম্পত্তিতে যেতে যুবলীগ নেতা বাঁধা নিষেধ করে। প্রতিবাদ করাতেই কুদাল দিয়ে কুপিয়ে হাত ভেঙ্গে দিছে। তারপরেও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই। 

নান্দাইল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত (ওসি) মোজাহিদুল ইসলাম বলেন- এঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামী ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/