• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে সাংবাদিক ইনসান আলীর ওপর সন্ত্রাসী হামলা, থানায় মামলা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: / ২৬০ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চড়পাড়া বাজারে সাংবাদিক মো. ইনসান আলীর (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১৩ মার্চ রাত ৮টা ৩০ মিনিটের দিকে তিনি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, হামলাকারীরা প্রথমে তাকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে, ২ নম্বর আসামির নির্দেশে ১ নম্বর আসামি বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করে। তবে লাঠিটি দোকানের ঝাপের সঙ্গে লেগে তার বাম কপালে গুরুতর আঘাত করে, ফলে মাথায় ফোলা জখম হয়। এ ছাড়া, ৩ নম্বর আসামি তার কোমরে লাথি মারেন এবং অন্যরা কিল-ঘুষি মেরে তাকে মারাত্মকভাবে আহত করেন। হামলাকারীরা তার পরিহিত পাঞ্জাবিও ছিঁড়ে ফেলে, যার মূল্য আনুমানিক ১,১০০ টাকা।

স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় হুমকি দিয়ে যায়। পরবর্তীতে, আহত সাংবাদিক হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং কিছুটা সুস্থ হয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন।

মামলার বিবরণ, ভুক্তভোগী ইনসান আলী তার এজাহারে উল্লেখ করেন যে, হামলার সঙ্গে জড়িতরা হলেন— ১) মো. তারুক বিশ্বাস (৪৫) ২) হাসেম ডাক্তার (৬০) ৩) মানিক বিশ্বাস (৩০) এ ছাড়া, অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

প্রশাসনের প্রতিক্রিয়া,এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/