• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কবিরহাটে বাটিয়ায় অনৈতিক অবস্হায় জামাই শাশুড়ি আটক

কবিরহাট প্রতিনিধি: সাইফুল ইসলাম / ২০৩ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নোয়াখালী কবিরহাটে অন্তরঙ্গ অবস্থায় আটক হয়েছেন জামাই ও শাশুড়ি। ঘটনাটি উপজেলার বাটিয়া ইউনিয়নের চিনদ্দী গ্রামের। আটক কাজল বেগম (৪০) ওই গ্রামের হাটবাড়ির প্রবাসী নুর মিয়ার স্ত্রী এবং তার মেয়ের জামাই শাফায়েত হোসেন আশিক (৩৫)।

এরই মধ্যে জামাই শাশুড়ির একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টার সময় শ্বশুর বাড়ির ঘরের ভেতর মেয়ের জামাই ও শাশুড়িকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে বাড়ির সদস্যরা ও এলাকাবাসী।

সরেজমিনে জানা যায়, মেয়ের জামাই আশিকের সাথে আগে থেকে শাশুড়ির অনৈতিক সম্পর্ক ছিল। সেই সুবাদে প্রথম স্বামীর সঙ্গে মেয়ের বিচ্ছেদ করান কাজল বেগম।। পরে নিজের পছন্দ অনুযায়ী আশিকের সঙ্গে বিয়ে দেন। এতে তাদের অনৈতিক সম্পর্ক আরও সহজ হয় বলে এলাকাবাসী জানান।

তারা আরও জানান, তাদের এই অবৈধ সম্পর্ক অনেকদিন ধরে চলছে। তবে হাতেনাতে ধরা যাচ্ছিল না। গতরাতে ঘরের মধ্যে শাশুড়ি একা থাকা অবস্থায় মেয়ের জামাই ঘরের পিছন দিক থেকে এসে প্রবেশ করেন। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কবিরহাট থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, জামাই শাশুড়ির অবৈধ সম্পর্কের কারণে তাদের হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের থানায় আনা হয়েছে। অসুস্থ হওয়ায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/