• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

মো: রেজাউল করিম : / ২৭২ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৫ মার্চ) সকালে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন মেইন রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নির্ঝর আহমেদ, নাসিমা নওশিন,সরকারি সা’দত কলেজ টাঙ্গাইল,মোঃ রিফাত মিয়া নাগরপূর সরকারি কলেজ প্রমূখ।

এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন শামিম আহমেদ,শুভ সরকার,জাতীয় নাগরিক কমিটির নাগরপুর উপজেলার প্রতিনিধি সরদার আশরাফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাংগাইল জেলা শাখার যুগ্ম-আহবায়ক ফাহাদ আহমেদ, যুগ্ম- সদস্য সচিব জনি মিয়া প্রমুখ।

এছাড়াও উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নাগরপুর মহিলা কলেজ, নাগরপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/