• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নাগরপুরে তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ / ২৩৬ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পারধল্লা গ্রামের রতনের তামক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রাতে খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল নূরজাহান বেগম (৬৫) এর নিথর দেহ লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় পারধল্লা গ্রামের রতনের তামাক ক্ষেত থেকে উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে হত্যা মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসীর আত্মীয়-স্বজনের কাছ থেকে জানা যায়, নূরজাহান ছিলেন নিঃসন্তান এবং দরিদ্র। মানুষের বাড়ি কাজ করে এবং ক্ষেতের ফসল কুড়িয়ে জীবিকা নির্বাহ করত সে।
নূরজাহান বাঘেরবাড়ি পূর্ব পাড়ার মৃত নইমুদ্দিন মিয়ার মেয়ে এবং মৃত গণি মিয়ার স্ত্রী। নূরজাহান গতকাল সকালে ফসিলী জমি থেকে শস্য কুড়াতে গেলে তাকে তার পড়নের কাপড়ের আচল দিয়েই শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে, এমনটাই ধারনা করছে নাগরপুর থানা পুলিশ।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিঃসন্তান এ মহিলাকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং তদন্ত সাপেক্ষে নিশ্চিত হতে পারবো কেন, কে বা কাহারা তাকে হত্যা করেছে। এ ঘটনায় ৭ ক্রমিকে ১৩/০৩/২০২৫ তারিখে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ময়নাতদন্ত শেষে বৃদ্ধার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে গতরাতেই মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. এইচ এম মাহবুব রেদোয়ান সিদ্দিকী ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এ হত্যার বিষয়ে সার্বিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন সহ জড়িত যেই থাকুক তাকে বা তাদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার জন্য নাগরপুর থানা পুলিশকে নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/