• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

খুলনায় ব্লাকমেইল করে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার

খুলনা ব্যুরোঃ / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

খুলনায় ব্লাকমেইল করে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে অভিযুক্ত। মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে ধর্ষককে গ্রেফতার করা হয়।

জেলার তেরখাদা উপজেলা কুমিরডাঙ্গা গ্রামের এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগ মফিজ শেখের বিরুদ্ধে। সে তেরখাদার হাড়িখালী মো. নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আসামি মফিজ শেখ (৪০) বাদিনীকে অনুমান এক বছর পূর্বে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে।
সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামস্থ বাদীর বসতবাড়ির শয়নকক্ষে ঢুকে শারীরিক মেলামেশার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে বাদিনী আবারও ধর্ষণ করে।
এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০৫, ১০-০৩-২০২৫ইং।

এরপর ওই রাতেই তেরখাদার হাড়িখালী এলাকায় নিজ বাড়ী থেকে মফিজ শেখকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মেহেদি হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/