• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১

অয়ন ইসলাম / ২০০ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

ক্রাইম রিপোর্টার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোশারফ হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪জন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হরিণাকুন্ডুর হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
মোশারফ হোসেন ওই এলাকার খবির মন্ডলের ছেলে তিনি পেশায় একজন মহুরি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ সকালে মোশাররফ নিজ জমিতে কলা কাটতে যান। সে সময় সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তরসহ ১০-১২ জন হানেফ মন্ডলের সমর্থক মোশারফের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন। সেখানে বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে মাথা দু’খন্ড হয়ে যায় এতে মোশাররফ ঘটনাস্থলেই মারা যান। এর আগে মোশাররফের চিৎকারে হানেফ, নাছির, রবিন, খালেকসহ অন্যান্যরা ছুটে আসলে তারাসহ উভয় পক্ষের ৬ জন আহত হন।
এ ব্যাপারে হরিণাকুন্ড থানার ওসি এম এ আব্দুর রউফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং একজনকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/