• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মাদারীপুরে ১১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২০১ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত অপরাধ ডেস্ক : মাদারীপুরের সদর উপজেলার ঝিকরহাটি অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এনামুল দর্জিকে (৪২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এরপর তার দেওয়া তথ্যে কয়েকটি স্থান থেকে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এই অভিযান চালায় মাদারীপুর ডিবি পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে প্রেস রিলিজ দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ওসি কে এম রাকিবুল হুদা।

ডিবি’র ওই প্রেস রিলিজে জানা যায়, দীর্ঘদিন জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করে আসছিল এনামুল দর্জি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরহাটিতে এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে এনামুলকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের ৩ সদস্য শফিক দর্জি (৩৫), সুমন দর্জি (৩৫), ইমরান দর্জি (২০) পালিয়ে যায়।

আটককৃত এনামুলের তথ্যমতে বাড়ি ও বাড়ির আশেপাশে থেকে মোট ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আসামি এনামুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের ধরার চেষ্টা চলছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/