• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জয়ের আশা জাগিয়েও হেরে গেল জুনিয়র টাইগ্রেসরা

Reporter Name / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত ক্রীড়া ডেস্ক : মাত্র ৯১ রান করেও অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল জুনিয়র টাইগ্রেসরা। মালয়েশিয়াতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে একেবারে বাগে পেয়েও হারানো যায়নি। লো-স্কোরিং ম্যাচে বোলারদের কল্যাণে লড়াইটা জমিয়ে তুললেও শেষ পর্যন্ত পর্যন্ত ২ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে।

শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১ রান, বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট। কিন্তু সেখান থেকে বাংলাদেশের মেয়েরা পারেনি ম্যাচ বের করতে। লেগবাই থেকে ওভারের দ্বিতীয় বলেই জয়সূচক রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪ বল বাকি থাকতেই হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ২ উইকেটের হার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে।

আগে ব্যাট করতে নেমে এদিন আবারও মুখ থুবড়ে পড়েছে জুনিয়র টাইগ্রেসদের ব্যাটিং। আগেরদিন নেপালের দেয়া ৫৩ রান পার করতেই তারা হারিয়েছিল ৫ উইকেট। আজ ম্যাচের ৫২ রান করতেই সাজঘরে ফেরেন ৬ ব্যাটার। অধিনায়ক সুমাইয়া ওপেন করতে নেমে ১৩ রান করেন। তিনি ছাড়া টপ বা মিডল অর্ডারে কেউ দুই অংকের ঘরেই যেতে পারেননি।

লোয়ার মিডল অর্ডারে আফিয়া আসিমার ব্যাটে আসে ৩৪ বলে ২৯ রানের কার্যকরী এক ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তারই। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত থেকে। ২০ ওভারে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ৯১ রান।

ব্যাট হাতে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই চলে আসে ২৬ রান। দ্বিতীয় উইকেটে অধিনায়ক লুসি হ্যামিলটন ওপেনার কেইট পেলেকে নিয়ে যোগ করেন আরও ৫০ রান। জয়টা যখন অস্ট্রেলিয়ার জন্য একেবারেই সহজ, তখনই বাংলাদেশের বোলিং লাইনআপ চেপে ধরে তাদের।

৫০ থেকে ৬৭, এই ১৭ রান করতেই অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। লুসি ৩০ রান করে দলীয় ৬৭ করে ফিরে গেলে জয়ের আশা করতে থাকতে বাংলাদেশ। কিন্তু, হারশাত গিলের ধৈর্যশীল ইনিংস বাংলাদেশকে হতাশ করেছে শেষ পর্যন্ত। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে উইকেট নিশিতা আক্তার, হাবিবা ইসলাম এবং আনিসা আক্তারের।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/