• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে

Reporter Name / ৩৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বিপিএলের সিলেট পর্ব চলছে। এরই মধ্যে দুই দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছিল বিরতি। একদিনের বিরতি শেষে আজ আবার মাঠে গড়াচ্ছে লিগের খেলাসমূহ। যেখানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার সবার উপরে থাকা দুই দল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। দু’দলের এটি দ্বিতীয় মোকাবেলা। প্রথম দেখায় জয় পেয়েছিল রংপুর রাইডার্স। আর ফরচুন বরিশালে সেটাই এখন পর্যন্ত একমাত্র হার। লিগের পঞ্চম রাউন্ড শেষে সবকটি ম্যাচে জিতে পুরো ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার উপরে রংপুর রাইডার্স। আর ৪ ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাই আজ রংপুরকে ছুঁতে হলে অবশ্যই জিততে হবে বরিশালকে। তাছাড়া প্রথম দেখায় হারের শোধ নেওয়ার একটা বিষয় রয়েছে। রংপুরকে প্রথম হারের স্বাদ দেবে নাকি নিজেরা আরো পিছিয়ে যাবে বরিশাল সেটাই এখন দেখার বিষয়। যদিও রংপুরের কাছে ঐ হারটা ছাড়া বাকি তিন ম্যাচে দুর্দান্ত খেলেছে তামিমের দল। এই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/