• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

মাদকদ্রব্য কিশোর গ্যাং নির্মূল করি এমন স্লোগানে কমিউনিটি পুলিশ কাবাডি উদ্বোধন

মোঃ নাজিম উদ্দীন রানা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মোঃ নাজিম উদ্দীন রানা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ মাদকদ্রব্য কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এমন স্লোগানে লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক আনিছ কবির, মো. আজাদ, আমিনুল ইসলাম রাজু, মো. ইব্রাহিম, সাংবাদিক মাহমুদ ফারুকসহ অনেকেই। প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা ১২টি দল অংশ নেয়।

কাবাডি খেলা উদ্বোধনের সময় বিভিন্ন উপজেলার খেলোয়াড়, পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয় পুলিশ লাইন্স মাঠ।

দিনব্যাপী এই টুর্নামেন্টে বিকেলে ফাইনাল খেলা শেষে জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/