• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ

Reporter Name / ৪২৯ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বাংলারদূত ক্রীড়া ডেস্ক : সেন্ট কিটসে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ নারী দল।

যেকোন ফর্মেটের ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে টাইগ্রেসদের এটাই প্রথম জয়। যে কারনে এই জয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ঐতিহাসিক এই জয়ের পিছনের মূল কারিগর ছিলেন অধিনায়ক নিগার ও তার তিন স্পিনার নাহিদা আক্তার, রাবেয়া আক্তার ও ফাহিমা খাতুন। সিরিজে এখন ১-১’এ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে পরাজিত হয়েছিল।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং থেকে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানেই গুটিয়ে দেয়।

নাহিদা আক্তার ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। রাবেয়া খাতুন ও ফাহিমা নিয়েছেন ২টি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামাতে তিন স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। এর আগে পেসার মারুফা খাতুন ৩৫ রানে ২ উইকেট দখল করে শুরুর কাজটা করেছেন।

ক্যারিবীয় অধিনায়ক শিমেইন ক্যাম্পবেল সর্বোচ্চ ২৮ রান করেছেন। এছাড়া ১০ নম্বরে ব্যাট করতে নামা চেরি-এ্যান ফ্রেজার করেছেন ১৮ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার হিলি ম্যাথুস মাত্র ১৬ রানে সাজঘরে ফিরে গেছেন।

টসে হেসে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অধিনায়ক জ্যোতির ৬৮ রানে ভর করে ১৮৪ রান সংগ্রহ করে। যদিও অন্য প্রান্তে কোন ব্যাটারই সুবিধা করতে পারেনি। শোভানা মোস্তারি ২৩ ও স্বর্ণা আক্তার করেছেন ২১ রান। টপ অর্ডারে ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা- এই তিনজনের কাছ থেকে এসেছে যথাক্রমে ১৮, ১২ ও ১১ রান।

৩৩ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ছিলেন কারিশমা রামহারাক। এছাড়া আলিয়াহ এ্যালেন ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

এই জয়ে বাংলাদেশ আইসিসি নারী চ্যাম্পিয়নশীপে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে। নিউজিল্যান্ড ২৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট সংগ্রহ করেছে, কিন্তু উন্নত রান রেটের কারনে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ জিততে পারে তবে নিউজিল্যান্ডকে টপকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যগা অর্জন করবে।

শীর্ষ ৬টি দল বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

আর যদি বাংলাদেশ হেরে যায় তবে তাদেরকে অন্য পাঁচ দল- পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের সাথে বাছাইপর্ব খেলতে হবে। বাছাইপর্ব থেকে দুটি দল বিশ্বকাপের মূল পর্বে ছয় দলের সাথে যোগ দিবে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/