• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

অগ্রযাত্রা’র সাংবাদিকদের তৎপরতা ও র‍্যাবের সাড়াশি অভিযানে অপহৃত শিশু তুষারকে দূর্গম এলাকা থেকে উদ্ধার

খান মোঃ আতিকুর রহমান / ২৩৪ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র তৎপরতায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সদরঘাট এলাকা থেকে অপহরণ হওয়া শিশু তুষার(৯) কে বরিশালের পিরোজপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব-২ ও র‍্যাব-৮ এর যৌথ আভিযানিক দল। উল্লেখ্য, অপহৃত তুষারের মা বিলকিস বেগমের সাথে বাদল (৩০+) নামে অজ্ঞাত এক তরুণের ফোনে পরিচয় হয়, পরিচয়ের সূত্র ধরে তুষার কে নিয়ে তার মা বিলকিস ৩০ সেপ্টেম্বর বিকেল ৫ টায় সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় যুবক বাধনের সাথে দেখা করতে গেলে, বাদল বিলকিস বেগমের ছেলে শিশু তুষারকে চিপস কিনে দেয়ার কথা বলে নিয়ে সরে যায়। এরপর থেকে ফোনে ২ লক্ষ টাকা দাবি করতে থাকে বাধন। ভুক্তভোগী তুষারের মা বিলকিস বেগম বাদী হয়ে এ ঘটনায় ঘটনাস্থলের দায়িত্বপূর্ণ কোতয়ালী থানায় প্রথমে সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে মামলা রুজু করেন। ওদিকে অপহরণকারী বাধন অনবরত মুক্তিপণের টাকার জন্য চাপ দিয়ে যাচ্ছিলো শিশু তুষারের পরিবারকে। এমতাবস্থায় গত ৪ আগস্ট ভুক্তভোগী তুষারের মা অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক মেহেদী হাসান কে জানালে তিনি দ্রুত যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে রিপোর্ট আকারে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করলে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল বরিশালে র‍্যাব-৮ এর সহযোগিতা নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দূর্গম হোগলাপাতিয়া গ্রামে অভিযান চালিয়ে অপহরণের শিকার শিশু তুষার কে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে তাদের পরিকল্পনা ছিলো মুক্তিপণ না পেলে শিশু তুষারকে মেরে ফেলা। ইতোমধ্যে অপহৃত শিশু তুষারকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/