• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হযরত মুহাম্মদ(সঃ) কে কটুক্তির প্রতিবাদে খুলনার ফুলবাড়িগেটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আলম খান / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

আলম খান দৌলতপুর(খুলনা) প্রতিনিধিঃ
ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক সর্বকালের শ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার প্রতিবাদে নগরীর খানজাহানআলী থানার ফুলবাড়িগেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার ৩০ ( আগস্ট) বাদ আছর ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ফুলবাড়িগেট বাজার জামে মসজিদের পেশ ঈমাম মোঃ হাফিজুর রহমান। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন ফুলবাড়িগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ফুলবাড়িগেট বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হুমায়ুন কবির বাচ্চু, জাব্দীপুর মাদ্রাসার সুপার মুফতি মানসুরুল রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আজিজুর রহমান, সাবেক কেসিসি ২ নং ওয়ার্ড কমিশনার মোঃ সাইফুল ইসলাম, মাওলানা মোঃ শোয়ায়েব, মাওলানা জাহিদুল ইসলাম, নুরুল ইসলাম, ক্কারী কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রিন্স, বিএনপি নেতা ইকবাল হোসেন মিজান, জাহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে তৌহিদী জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল খুলনার যশোর-মহাসড়কের ফুলবাড়িগেট এলাকা প্রদক্ষিণ করে। ফুলবাড়িগেট এলাকার তৌহিদী জনতা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ধর্মপ্রাণ মুসলমানদের ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/