• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় নিরাপদ খাদ্য নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা সভা অনুষ্ঠিত

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা মেট্রোপলিটন কার্যালয়ের আয়োজনে স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কর্মসূচি আজ দুপুরে নগরীর সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

সভায় আলোচকরা বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ খাবার গ্রহণ প্রয়োজন। নিরাপদ খাবার নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণাগুলো আমাদের ভেঙ্গে ফেলতে হবে। ফরমালিন শুধু মাছ-মাংস বা প্রোটিন জাতীয় খাবারে প্রয়োগ করা যায়। ফলমূল ও শাক-সবজিতে ফরমালিন প্রয়োগ করা যায় না। তবে শাক-সবজিতে ক্ষতিকর কীটনাশক থাকতে পারে। তাই শাক-সবজি রান্নার আগে অন্তত ২০ মিনিট পানিতে ডুবিয়ে রাখতে হবে। ফল পাকাতে পরিমাণমতো ইথোফেন হরমোন ব্যবহার করা হলে তা মানবদেহের জন্য ক্ষতিকর হবে না।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। বিশেষ আলোচক ছিলেন জেলা আইসিটি অফিসার মোঃ আলীমুজ্জামান। সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহমুদা খাতুনের সভাপতিত্বে এতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন এবং উপস্থিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/