• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ইসলামী ব্যাংক এর গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রেস ব্রিফিং

মোঃ জাহিদুল ইসলাম শিহাব,সন্দ্বীপ, চট্টগ্রাম / ১৬৩ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লি: এর গ্রাহক সেবা মাস উপলক্ষে সন্দ্বীপ শাখার উদ্যেগে বুধবার  (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সাংবাদিকদের  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে  ৷

শাখা  প্রধান ও ব্যাংকের এফএভিপি  মোঃকামরুজ্জামান উক্ত প্রেস ব্রিফিং এর সেবা মাস সম্পর্কে সন্দ্বীপ শাখার গ্রাহদের বিভিন্ন সেবায় বিষয়ে তুলে ধরেন। ব্রিফিংএ  ব্যাংকের অপারেশন ম্যানোজার আ.ন.ম এমদাদ, কো- অডিনেটর সিনিয়র অফিসার মহিউদ্দিন  সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শাখা প্রধান কামরুজ্জামান  বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত হয়ে আসছে৷ একমাত্র এই ব্যাংকটিই সুদমুক্ত হয়ে মুদারাবা পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে৷
ইসলামী ব্যাংকের মাধ্যমেই প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছে৷ আর ইসলামী ব্যাংকের মাধ্যমেই সরকার প্রবাসীদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স আদায় করছে৷
আন্তর্জাতিক পর্যায়েও টানা ৯ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের ১,০০০ শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তিনি জানান সন্দ্বীপ আমাদের এখন ১২ টি ইউনিটে ৮০ জন কর্মকর্তা কর্মচারি রয়েছে,  গ্রাহক সংখ্যা প্রায় ৮০ হাজার।

প্রেস ব্রিফিং এ সংবাদকর্মিদের মধ্যে  উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ  সভাপতি ইলিয়াস কামাল বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান সহ কর্ম‌রত বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেকট্র‌নিক্স মি‌ডিয়া‌র সংবাদকর্মী‌রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/