ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লি: এর গ্রাহক সেবা মাস উপলক্ষে সন্দ্বীপ শাখার উদ্যেগে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সাংবাদিকদের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ৷
শাখা প্রধান ও ব্যাংকের এফএভিপি মোঃকামরুজ্জামান উক্ত প্রেস ব্রিফিং এর সেবা মাস সম্পর্কে সন্দ্বীপ শাখার গ্রাহদের বিভিন্ন সেবায় বিষয়ে তুলে ধরেন। ব্রিফিংএ ব্যাংকের অপারেশন ম্যানোজার আ.ন.ম এমদাদ, কো- অডিনেটর সিনিয়র অফিসার মহিউদ্দিন সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শাখা প্রধান কামরুজ্জামান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত হয়ে আসছে৷ একমাত্র এই ব্যাংকটিই সুদমুক্ত হয়ে মুদারাবা পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে৷
ইসলামী ব্যাংকের মাধ্যমেই প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছে৷ আর ইসলামী ব্যাংকের মাধ্যমেই সরকার প্রবাসীদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স আদায় করছে৷
আন্তর্জাতিক পর্যায়েও টানা ৯ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের ১,০০০ শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তিনি জানান সন্দ্বীপ আমাদের এখন ১২ টি ইউনিটে ৮০ জন কর্মকর্তা কর্মচারি রয়েছে, গ্রাহক সংখ্যা প্রায় ৮০ হাজার।
প্রেস ব্রিফিং এ সংবাদকর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান সহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.