• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

খুলনার নবাগত জেলা প্রশাসক এর গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

খান মোঃ আতিকুর রহমান / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
খুলনার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটা সময়ে তথ্যের প্রবাহ সীমিত ছিল। তথ্যের প্রবাহ একটা জরুরি বিষয়। গণমাধ্যমের শক্তি বিশাল। শক্তির জায়গা থেকে খুলনার গণমাধ্যম প্রকৃত সংবাদ তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করবে বলে আশা করছি।

তিনি আজ দুপুরে তাঁর সম্মেলনকক্ষে খুলনার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ডিসি আরও বলেন, খুলনার বিভিন্ন সেক্টরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা থাকবে এবং সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

মতবিনিময়কালে সাংবাদিকরা খুলনার ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে ডিসির দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, মোহাম্মদ সাইফুল ইসলাম গত ১২ সেপ্টেম্বর খুলনায় ৩৭তম ডিসি হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি সাংবাদিকতাও করতেন। তাঁর জন্ম কুমিল্লা জেলায়।

মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসন ও পিআইডি’র কর্মকর্তারাসহ প্রায় দেড়শত সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/