• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুয়েট এর ৮ম ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এর দায়িত্ব গ্রহণ

খান মোঃ আতিকুর রহমান / ২৩৯ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ৮ম ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ দায়িত্ব গ্রহণ করেছেন। অদ্য ০৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ-কে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে ০৪ (চার) বছর মেয়াদে নিয়োগ দেন। ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, সম্মানীত শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ।

কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ইতোপূর্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রোভোস্ট,সিআরটিএস এর চেয়ারম্যান, বিভিন্ন মেয়াদে শিক্ষক সমিতির সভাপতিও সাধারণ সম্পাদকএবং ইন্টারন্যাশনাল কনফারেন্স (আইসিএমআইইই)-এর অর্গানাইজিং কমিটির কনফারেন্স সেক্রেটারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণদায়িত্ব পালন করেছেন।তাঁর দেড় শতাধিকগবেষণা প্রবন্ধদেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হয়েছে এবং একাধিক বুক ও বুক চেপ্টার রয়েছে। তিনি শিক্ষা ও গবেষণা সংক্রান্তকাজে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনাথেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রী সম্পন্ন করেন। তিনি ১৯৯৮ সালে তৎকালীন বিআইটি, খুলনায় প্রভাষক ও ২০০৩ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৯ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে অধ্যাপক হিসেবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি অধ্যাপক (গ্রেড-১) হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি নাগোয়া ইউনিভার্সিটি, জাপান থেকে ২০০৩ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৬ সালে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন।প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ NASA Funded AerospaceCenter-এ Senior Research Fellow হিসেবে কাজ করেছে। এছাড়াও তিনি USA সহ বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/