• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপনে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

খান মোঃ আতিকুর রহমান / ১৯১ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

গতকাল শুক্রবার বিকাল ৪:৩০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম-বার, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জন্মাষ্টমীতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উক্ত মতবিনিময় সভায় কেএমপি’র পক্ষ থেকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বা স্বার্থন্বেষী কোন গোষ্ঠী যাতে নাশকতামূলক কর্মকান্ড না ঘটাতে পারে সেজন্য প্রয়োজনীয় সতর্কতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা এবং যে সকল মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে তার তালিকা ডেপুটি পুলিশ কমিশনার অপারেশন এর নিকট প্রেরণ করতে হবে। পূজা উদযাপন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ এবং তাদের সহজেই সনাক্তকরণে একই ধরনের পোশাকের ব্যবস্থা করা। যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ মোতায়েন করা এবং নারী দর্শনার্থীদের নিরাপত্তার সুবিধার্থে নারী পুলিশ মোতায়ন করা। প্রত্যেক পূজা মন্দিরে নারী এবং পুরুষের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা। আযান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকতে বলা হয়। অনুষ্ঠানস্থলে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের সাথে থাকা ব্যাগ এবং পোটলা নিয়ে মন্দিরে প্রবেশ করা থেকে বিরত রাখতে হবে। জন্মাষ্টমী কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিমূলক এবং উস্কানিমূলক পোস্ট কিংবা ছবি আপলোড করা যাবেনা।

উক্ত মতবিনিময়ে সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশস্) জনাব মেরিনা আক্তার; খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার; খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ড; পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তারক চাঁদ ঢালী এবং পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অশোক কুমার সেন-সহ খালিশপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি দাস; খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার; পূজা উদযাপন পরিষদের মাধব চন্দ্র রুদ্র এবং সোনাডাঙ্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/