• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরে গণমিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার 

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

পিরোজপুরে লাঠিসোটা নিয়ে গণমিছিল করে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকেরা। (০৪ আগষ্ট) রোববার সকাল ১০টায় পুরাতন স্ট্যান্ড থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করে শতাধিক মানুষ। এরপর সিও অফিস মোড় প্রদক্ষিণ করে শহরে আসার পথে মহিলা কলেজ মোড়ে ছাত্রলীগ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকেরা ছাত্রলীগের ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ভাঙচুর চালায়। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হয়। পরে লাঠিসোটা নিয়ে পুরাতন স্ট্যান্ডে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

এ ঘটনার পর বেলা ১১টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে অবস্থান নেয়। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।

পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতি একেএমএ আউয়ালের নেতৃত্বে নেতা-কর্মী নিয়ে শহরে অবস্থান করে আওয়ামী লীগ। এ ছাড়া দলের কয়েক শতাধিক নেতা-কর্মী শহরে অবস্থান নেয়। জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থানের পাশাপাশি বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন র্কমসূচী ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/