• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

লক্ষ্মীপুরে একই দিনে একযোগে পুলিশের অভিযানে কিশোর গ্যাং ২৪৪ সদস্য আটক

নাজিম উদ্দিন রানা: / ৫৮ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নাজিম উদ্দিন রানা : কিশোর গ্যাং বখাটেদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার ছয়টি থানা এলাকাতে গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একই দিনে এই প্রথম একযোগে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টা অভিযানে বিভিন্ন স্থান থেকে ২৪৪ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কিশোর বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়ে- এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যেনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা যায়, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে লক্ষ্মীপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/