• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মহেশখালী শাপলাপুর ষাইটমারায় ভূমিদস্যুদের হামলায় গুরুতর আহত ৭ জন

মোহাম্মদ দিদারুল ইসলাম  , চট্টগ্রাম ব্যুরো প্রধান / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

কক্সবাজার মহেশখালী থানাধীন শাপলাপুর ইউনিয়ন এর ষাইটমারা এলাকার জমির বিরোধ নিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় এক কুচক্রী মহলের ইন্দনে ভূমি

দখলের জন্য মরিয়া হইয়া উঠে। ক্রয়কৃত সূত্রে পৈতৃক সম্পত্তি মালিক আব্দুর রশিদ গং এর উপর এ হামলা চালায়। গত ১৫ ই জুলাই সকাল ১১ ঘটিকার সময় জমিতে চাষাবাদ করতে গেলে তাৎক্ষণিক ঘটনাস্থলে দা,লোহার রড, লাটি সোটা নিয়ে হামলাকারীরা আব্দুল কাছিম (৭০) কে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। তার চিৎকারে তার ছেলে মাঠে গেলে তাকেও পিটিয়ে জখম করে। ঘটনাস্থল ত্যাগ করে জখম হওয়া ব্যক্তিদেরকে মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে থানায় অভিযোগ দায়েরের জন্য শত চেষ্টার পরেও মেলেনি অভিযোগ। এ বিষয়ে গণমাধ্যম কর্মীকে আরো জানান, ভুক্তভোগীর এ চাষাবাদ এর জমিগুলো ভূমিদস্যুরা জোরপূর্বক দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত জমিতে কাজ করতে গেলেই অতর্কিতভাবে হামলা চালায় এবং প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। উক্ত বিষয়ে স্থানীয় থানার অফিসার ইনচার্জ এর কাছে গেলে গড়িমসি শুরু করেন। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গেলেও ভুক্তভোগীরা কোন সহযোগিতা পাইনি বলে জানান। স্থানীয় থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠোফোন যোগাযোগ করে জানাগেছে, এখনো পর্যন্ত কোন অভিযোগ ও মামলা নেয়নি। এতে ভুক্তভোগী ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে হামলাকারীদের ভয়ে দিন কাটাচ্ছেন আব্দুর রশিদের পরিবার। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকা পালন করায় ভুক্তভোগীরা অবিলম্বে এই ভুমিদস্যুর কবল থেকে বাঁচার আকুতি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/