• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গৃহবধুকে মারপিটের পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার,মেয়েকে হারিয়ে পরিবার দিশেহারা 

মোল্লা জাহাঙ্গীর আলম , ভ্রাম্যমাণ প্রতিনিধি / ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

বিবাহের ১বছর যেতে না যেতেই হাতের মেহেদীর রঙ না শুকাতেই জীবনের আলো নিভে গেল প্রিয়ন্তীর। সে

রূপসার নৈহাটি মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।বিবাহের পর থেকেই সহ্য করতে হয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন। গরীব পিতার মেয়ে হয়েও বড়লোক শশুর বাড়ির চাহিদা পুড়ন করতে না পাড়ায় অকালে জীবন গেল স্কুল ছাত্রীর।নিহতের পিতা নিলীপ”দে জানায়,স্বামী ও শশুর বাড়ির লোকজন গৃহবধুকে মারপিটের পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করে। যা গত শনিবার রাতে যশোর সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

নিহত গৃহবধু প্রিয়ন্তী দে- বয়স (১৮) খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামের দিলীপ দের মেয়ে ও যশোর সদর উপজেলার চুড়িপট্রি এলাকার নয়ন দের স্ত্রী।গত ১৪ জুলাই/২৩ সালে প্রিয়ন্তীর সাথে বিয়ে হয়েছিল যশোর সদরে উপজেলার চুড়িপট্রি এলাকার নিতাই দের ছেলে নয়ন এর সাথে। বিয়ের পর থেকেই স্কুল ছাত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত স্বামী নয়ন তার বোন, ও মা সহ তার পরিবারের লোকজন।কয়েকবার তাকে মারধর করেছে যা বাড়িতে এসে মা কে জানাত স্কুল ছাত্রী এমন কি পিতার বাড়িতেও আসতে দিত’না এবং পরিবারের সাথে কোন যোগাযোগ করতে দিত না ছাত্রীকে।

 

এক পর্যায়ে তাকে গত ১৩ জুলাই-২৪ রাতে প্রিয়ন্তীকে মারপিট ও নির্যাতনের পর তার মুখে বিষ ঢেলে দেয় স্বামীসহ শশুরবাড়ির লোকজন। মুমুর্ষ অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর গৃহবধুর স্বামীর পরিবারের লোকজন গা ঢাকা দেয় বলে নিহতের পরিবার জানায়।একমাত্র মেয়েকে হারিয়ে স্কুল ছাত্রীর পরিবার দিশে হারা হয়ে পড়েছে এবং তারা এ ঘটনায় শ্বশুর বাড়ির লোকজনের শাস্তির দাবী জানিয়েছে।এ ঘটনায় গৃহবধুর পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং রূপসার তালিমপুর শ্মশানে তাকে দাহ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/