• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশের সাড়াশি অভিযান মাদক ব্যবসায়ী, চোর ও জুয়াড়ী সহ ১৫জন গ্রেফতার

মোশারফ হোসেন রিয়াদ , নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি / ২৭৮ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

ময়মনসিংহ জেলার গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুমন মিয়ার তত্বাবধানে ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের নির্দেশে থানা পুলিশ বৃহস্পতিবার পৌর সদর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী. অটোগাড়ী চোর, চোর ও জুয়া খেলায় লিপ্ত থাকার অভিযোগে খেলার সরঞ্জামাদী সহ ১০জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছে। জুয়া খেলায় জড়িত গ্রেফতারকৃতরা হচ্ছে- সুন্দাইল গ্রামের মৃত সাজন মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩৭), মৃত আব্দুর রাজ্জাকের পুত্র কামাল মিয়া (৩৫), রফিকুল ইসলামের পুত্র সুমন মিয়া (২৫), ইসলাম উদ্দিনের পুত্র আশরাফুল (২৬), ইসমাঈল হোসেনের পুত্র আলী আহাম্মদ (২৫) চাঁন মিয়ার পুত্র কাইয়ূম মিয়া (২০) ও নসরতপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র এনামুল (২২)। এছাড়া মাদক ও চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আচাঁরগাঁও নাথপাড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র শাহিন আলম (২৮), মধ্য বাশাঁহাটি গ্রামের মৃত রশিদের পুত্র সোহাগ (২৫) ও ঈশ^রগঞ্জের জিগাতলার গ্রামের আবুল হোসেনের পুত্র ইমন (২০)। এছাড়াও গত বুধবার থানা পুলিশ পৌর সদরে অভিযান চালিয়ে অটো চোর ও মাদক ব্যবসায়ী সহ আরও ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ জানান, নান্দাইল পৌরসভা এলাকা সহ উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রামাঞ্চলে এধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/