• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় পুলিশের ওপর হামলা সহযোগীসহ কৃষকলীগ নেত্রী হালিমা গ্রেফতার

মোল্লা জাহাঙ্গীর আলম , ভ্রাম্যমাণ প্রতিনিধি / ২৭১ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

খুলনায় কৃষকলীগের কেন্দ্রীয় নেত্রী হালিমা সহযোগী সহ গ্রেফতার, ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করেছে খুলনার খালিশপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার ১১ জুলাই রাতে নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদেরকে আটক করা হয়। খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি পলাশকে ধরতে হালিমার বাড়িতে অভিযান চালান।

পলাশকে গ্রেপ্তারের পর হালিমা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে বেশ কয়েক জন পুলিশ সদস্যকে আহত করেন। এ সময় পলাশ পালিয়ে যান। খবর পেয়ে আরও পুলিশ সদস্য দ্রুত সেখানে ছুটে যায়।রাত ১ :৩০ পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ১৫ জনের মধ্যে ২ জন ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি রয়েছে। তারা হচ্ছে ইয়াছিন ও মিনার।তিনি আরও জানান, পুলিশের কাজে বাধা দেয়া ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে। আহত ৯ জন পুলিশ সদস্যের মধ্যে ৪ জন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/