• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাশকতা মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বাংলারদূত প্রতিবেদক : ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।

গত সোমবার (২২ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন এ আদেশ দেন। তবে আজ বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে।

কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কায়মুল হক রিংকু এসব তথ্য জানান।

তিনি জানান, ২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি।

কায়মুল হক রিংকু আরও জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে। এজাহারে ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম উঠে আসে। এরমধ্যে ৩৬ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। বাকি ছয়জনের বিষয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ থাকায় তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/