• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার / ২৬৪ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরি করতে বিভাগীয় পর্যায়ে বহুমুখী প্রচারের উদ্বোধন অনুষ্ঠান আজ সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর অর্থায়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুর প্রতি কোন সহিংসতা কাম্য নয়।

শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে খুলনা বিভাগের পাঁচটি জেলায় প্রান্তিক পর্যায়ে এসব প্রচার কাজ পরিচালনা করা হবে। বিভাগের এই পাঁচটি জেলায় বাল্যবিবাহের শতকরা হার বেশি। জেলাগুলো হলো: নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও মাগুরা। সিনেমা প্রদর্শনী, টিভিএস, বিলবোর্ড স্থাপন, টিনবোর্ড প্রদর্শন, ব্যানার এবং সামাজিক নেতাদের মাধ্যমে প্রচার চালিয়ে সচেতনতা তৈরি করা হবে।

এই প্রচারের নাম দেওয়া হয়েছে লালকার্ড প্রদর্শন এবং এর স্লোগান হলো: ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’।

অনুষ্ঠানে জানানো হয়, বাল্যবিবাহের ক্ষেত্রে বিশে^ বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশের মধ্যে খুলনা বিভাগ রয়েছে বাল্যবিয়ের শীর্ষে। খুলনা বিভাগে সর্বাধিক বাল্যবিয়ের হার নড়াইল জেলায় ৭১ শতাংশ। এর পরে রয়েছে ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরোজ ও ইউনিসেফ ফিল্ড অফিসের চিফ মোঃ কাউসার হোসাইন। স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। ক্যাম্পেইন সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন ইউনিসেফের এসবিসি অফিসার সেতারায়ে জান্নাত।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং কিশোর-কিশোরীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/