• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সকল নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক -কেসিসি’র প্রশাসক

খান মোঃ আতিকুর রহমান / ২৫১ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে ওরিয়েন্টেশন সভা আজ সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের এবারের প্রতিপাদ্য ‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, যেকোন পরিকল্পনা গ্রহণে পরিসংখ্যানের প্রয়োজন। পরিসংখ্যান না থাকলে যেমন পরিকল্পনা গ্রহণ করা যাবে না তেমনি সেবাপ্রদানও বাধাগ্রস্ত হবে। এছাড়া একটি মানুষ সম্পর্কে বিশদ জানতে তার জন্ম নিবন্ধন জরুরি। সকল নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ৩১টি ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ড সচিব ও নিবন্ধন সহকারীরা অংশ নেন। ওরিয়েন্টেশন সভায় প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম।

সভায় জানানো হয়, এপর্যন্ত নগরীর ৩১টি ওয়ার্ডে ১০ লাখ নয় হাজার ৪৯টি জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সরকারি-বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগদান, ট্রেড লাইসেন্সপ্রাপ্তি, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব খোলাসহ অন্তত ২৮টি ক্ষেত্রে জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/