• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দে‌বিদ্বা‌রে বাস-অ‌টো সংঘ‌র্ষে নারীর মৃত্যু, আহত ২জন

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১৬৬ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

কুমিল্লা-সি‌লেট আঞ্চলিক মহাসড়কের দে‌বিদ্বার অং‌শে বাসের সা‌থে অ‌টো রিক্সার সংঘ‌র্ষে এক নারী যাত্রী নিহত হয়েছে। আহত হ‌য়ে‌ছেন অ‌টো চালকসহ আরও দুই জন। বৃহস্পতিবার রাত ৮ টায় দে‌বিদ্বার পৌর এলাকার বা‌রেরায় এ দুর্ঘটনা হয়।

নিহত ওই নারীর নাম রানু আক্তার (৩৮)। তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর গ্রামের সুন্দর আলীর মেয়ে। আহতরা হলেন, বারেরা গ্রামের মালু মিস্ত্রির ছেলে অটোচালক আবুল কালাম (৩০) এবং একই উপজেলার মাশিকাড়া গ্রামের সামান্তা আক্তার (১৮) ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেবিদ্বার পৌর এলাকার বারেরা কুড়ের পাড় এলাকায় কোম্পানীগঞ্জ মুখী রয়েল সুপার নামে একটি বাস অন্য বাসকে ওভারটেক করার সময় অপর দিক থে‌কে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সা‌থে সংঘর্ষ ঘ‌টে। এ সময় অটোরিক্সা‌টি দুম‌ড়ে যায় এবং চালক ও দুই যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানু আক্তারকে মৃত ঘোষণা করে। মারাত্মক আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

চরবাকর গ্রামের আব্দুর রহমান ও সজীব জানান, রানু আক্তারের দুটি সন্তান আছে৷ স্বামীর সাথে ছাড়াছাড়ির পর তা‌দের নি‌য়ে বাবার বাড়িতে থাকতেন। রানু উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে রিসিপশনিস্টের কাজ করতেন। তি‌নি কাজ শেষে বাড়ি ফির‌ছি‌লেন।

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আফসার বলেন, ঘটনাস্থলে থে‌কে দুর্ঘটনা কব‌লিত অ‌টো রিক্সা‌টি উদ্ধার এবং বাসটিকে আটক করা হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/