• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে খুলনায় ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়ক উপকরণ ও হুইল চেয়ার বিতরণ

খান মোঃ আতিকুর রহমান / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আজ সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পরিচালক মোঃ আইনাল হক, প্রবীণ ব্যক্তি কাজী মতিয়ার রহমান, কাজী নূরুল ইসলামসহ প্রবীণ ব্যক্তিরা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণরা হলো সমাজের সম্মান ও শ্রদ্ধারপাত্র। আজকের প্রবীণরাই এই সমাজের মূলভিত্তি, তাদের মেধা ও শ্রমেই আমাদের সভ্যতা। প্রবীণদের সামাজিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা সকলের দায়িত্ব। অবহেলা নয়, প্রবীণদের সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে। প্রবীণদের জন্য কল্যাণমূখী কাজে উন্নয়ন সহযোগি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহবান জানান।

এর আগে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম দিবসটি উপলক্ষ্যে পাঁচ প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার, দুই জনের মাঝে ট্রাই সাইকেল ও ১০ জনের মাঝে ছড়ি বিতরণ করেন। এছাড়া জেলা প্রশাসক আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/