• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা খালিশপুর থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট হস্তান্তর

খান মোঃ আতিকুর রহমান / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় কেএমপি’র খালিশপুর থানার ডিউটি অফিসার মারিয়া খাতুন ৯৯৯ এর মাধ্যমে একজন শিশু এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে তথ্য পেয়ে উক্ত থানা এলাকায় টহলরত মোবাইল গাড়ির অফিসার মোঃ কামাল উদ্দিনকে খালিশপুর থানাধীন বিআইডিসি রোড পদ্মা মোড়ের মাথায় পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং খালিশপুর থানা জিডি নং- ১১৩২, তাং- ২৩/০৯/২০২৪ খ্রি: মূলে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে উক্ত শিশুকে সুরক্ষিত রাখে।

অত:পর শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম আব্দুল্লাহ, পিতা-মৃত: গিয়াস উদ্দিন সরদার, মাতা-পারুল, সাং- যাত্রাবাড়ী, ঢাকা বলে জানায়। কিন্তু সে তার পরিবারের কারো মোবাইল নম্বর বলতে পারেনা। পরবর্তীতে বিষয়টি প্রবেশন কর্মকর্তাকে জানানো হলে সমাজসেবা অধিদপ্তর থেকে সমাজকর্মী তন্নি এবং সোনিয়া এসে পুনরায় জিজ্ঞাসাবাদ করলে শিশু আব্দুল্লাহ (০৭) জানায় যে, তার বাসা মাদারীপুর (গুচ্ছগ্রাম)। পরবর্তীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসার ডলি সরকার ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জকে অবগতপূর্বক শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখেন।

গত ২৫ সেপ্টেম্বর ভিকটিম সাপোর্ট সেন্টারে ইনচার্জ পুলিশ পরিদর্শক মোছাঃ মাহমুদা খাতুন আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে তার গ্রাম-চর ঠেঙ্গামারা, কালিকিনি সরদার বাড়ি, (থানার পিছনে),গুচ্ছগ্রাম, মাদারীপুর। তখন তিনি কালকিনি থানা ডিউটি অফিসার মোঃ গোলাম কিবরিয়ার সহযোগীতায় ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.০০ ঘটিকায় শিশুটির মায়ের সাথে যোগাযোগ করেন। শিশুটির মা তৎক্ষণাৎ তার বোনকে সঙ্গে নিয়ে ঢাকা হতে খুলনার উদ্দেশ্যে রওনা করেন এবং গতকাল রাত ১০.৩০ ঘটিকায় শিশু আব্দুল্লাহ’র মা ও বোন ভিকটিম সাপোর্ট সেন্টার, খুলনায় এসে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই পূর্বক ভিএসসি ইনচার্জ মোছা: মাহমুদা খাতুন, সমাজ সেবা অধিদপ্তর, খুলনার প্রবেশন অফিসার আবিদা আফরিন, সিএমএম কোর্ট খুলনার শিশু সুরক্ষা সমাজকর্মী আবুল হাসনাত এবং নারী কং ৭১৫৩ রত্না আক্তারদের উপস্থিতিতে জিডিমূলে ২৭ সেপ্টেম্বর রাত ১১.৩০ ঘটিকায় তার মায়ের নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় হস্তান্তর করে। শিশু আব্দুল্লাহ উদ্ধার হওয়ায় তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/