• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে কঠোর অবস্থানে থাকবে মহানগর পুলিশ -কেএমপি’র কমিশনার

খান মোঃ আতিকুর রহমান / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারও গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ সবোর্চ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। এই লক্ষ্যে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ বুধবার বিকাল ৪.০৫ ঘটিকায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়ের সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার বলেন, দুর্গাপূজা প্রস্তুতিকাল এবং চলাকালীন ও প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নগরীর প্রতিটা পূজা মন্ডপ পরির্দশন করেছেন।

প্রতিটা পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব সেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। যে কোন অনাকাঙ্খিত ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে জানাতে অনুরোধ করেন তিনি।

পুলিশ কমিশনার আরো বলেন ‘আমরা সেই বাংলাদেশের প্রত্যাশা করি, যেখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে’।

সভায় খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা মহানগরীর সবগুলো থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারীগণ এবং খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/