• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াগাতীর বল্লাহাটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এসিল্যান্ডের উপর হামলা, সাংবাদিকদ সহ আহত-৩

নয়ন বৈরাগী কালিয়া প্রতিনিধি / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নড়াইল জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি সরকারী আশ্রায়ন প্রকল্পের বেড়ী বাঁধ বা চলাচলের প্রধান রাস্তা দখল করে কতিপয় ভূুমিদস্যুরা জোর পূর্বক দখল করে পাঁকা ভবন নির্মাণ করায় সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য গত মাসের ১৩ তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ আল মামুন সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উচ্ছেদ অভিযান চলা কালিন সময়ে কালিয়া উপজেলার সাংবাদিক আমানত ইসলাম পারভেজ এশিয়ান টেলিভিশন, হাচিবুর রহমান চ্যানেল এস, জিহাদুল ইসলাম সমাজের কথা, ফসিয়ার রহমান দৈনিক খবর পত্রিকার সাংবাদিকরা উচ্ছেদ অভিযানের নিউজ কভার ও তথ্য সংগ্রহে জন্য ঘটনা স্থলে যায় ।

হঠাৎ করে দুর্বৃত্তরা প্রশাসনসহ সাংবাদিকদের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গুরুতর আহত দুই সাংবাদিক মোঃ জিহাদুল ইসলাম ও শেখ ফসিয়ার রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাংবাদিক ও প্রশাসনের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাহীসহ জেলার ও উপজেলার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/