• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত

আলমগীর খান / ১৯১ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

আলমগীর খান, দৌলতপুর(খুলনা) প্রতিনিধিঃ
প্রতিষ্ঠানের জন্য যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি। ১৫ বছরের জঞ্জাল ১৫ দিনে সমাধান করা সম্ভব নয়। এজন্য আমাকে সময় দিতে হবে। কুয়েটে কেউ দুর্নীতি করলে পার পাবে না। চ্যালেঞ্জ কোন বিষয় নয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আজ (সোমবার) সকালে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর আরও বলেন, কুয়েটকে আমি ভাল একটি অবস্থানে নিয়ে যেতে চাই। কুয়েটে আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমি নিজের কাছে শতভাগ স্বচ্ছ। কে কী বলল তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি দ্রুততার সাথে কাজ করি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে কোন অনিয়ম হতে দেওয়া হবে না। গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। কুয়েটকে আরো ভালো স্থানে নিয়ে যেতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ভাইস চ্যান্সেলর বলেন, আবাসিক হলে কোন বহিরাগত থাকবে না ও শিক্ষার্থীদের আবাসিক হলের সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে।

মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/