• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

খুলনার দিঘলিয়ায় খেয়াঘাট জবর দখলের অভিযোগ, ইউএনও এর নিকট লিখিত অভিযোগ দায়ের

খান মোঃ আতিকুর রহমান / ১৯৮ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজার খেয়াঘাটটির ঠিকাদারকে উচ্ছেদ করে ঘাটটির জবর দখল নিয়ে টোল আদায় ও নৌকা ভাড়া আদায় করা শুরু করেছে জিয়া শেখের লোকেরা। এ ব্যাপারে খুলনা জেলা পরিষদের ঘাট ঠিকাদার জাকারিয়া খান রানা দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার এর নিকট দোখলদারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

এলাকাবাসী ও বারাকপুর সন্যাসী খেয়াঘাটটির খুলনা জেলা পরিষদ থেকে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য সরকারের যাবতীয় ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে ইজারা গ্রহণ করেন মোঃ জাকারিয়া খান রানা। ঘাটটির ইজারা গ্রহণ করার পর যথা নিয়মে দিঘলিয়া পারে বসে ঠিকাদারের লোকজন টোল আদায় করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৭/০৮/২০২৪ ইং তারিখে খুলনা শহর পারের কতিপয় ব্যক্তি উক্ত ঘাটের জবর দখল করে নেয়। খবর পেয়ে দিঘলিয়ায় টহলরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে নিবৃত করে এবং ঘাটের ইজারাদারই ঘাটের টোল আদায় করবে বলে জানিয়ে দিয়ে আসেন। এর পর থেকে খেয়াঘাটটি শৃঙ্খলভাবে চলে আসছিল। গত ২ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে উক্ত জেলা পরিষদের ইজারাদার মোঃ জাকারিয়া খান রানার লোকদের ঘাট থেকে জোর পূর্বক উচ্ছেদ করে দেয় এবং জিয়ার লোকজন শহরের পারে বসে জোর পূর্বক অবৈধভাবে টোল আদায় শুরু করে। এ ব্যাপারে ঘাটের বৈধ ইজারাদার মোঃ জাকারিয়া খান রানা তাদের নিকট জানতে গেলে তাকে গালাগালি ও লাঞ্চিত করে বলে এলাকাবসী সূত্রে জানা যায়।

এ ব্যাপারে ঘাটের ইজারাদার মোঃ জাকারিয়া খান রানা জেলা পরিষদ থেকে ইজারা গ্রহণ করা ঘাটটি ফিরিয়ে পেতে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি তার বৈধ ইজারা গৃহীত খেয়াঘাটটি ফিরিয়ে পেতে আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে উক্ত খেয়াঘাটের পূর্ব ইজারাদার বারাকপুর নিবাসী গাজী নাসির উদ্দীন এ প্রতিবেদককে জানান, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর থেকে খেয়াঘাটটি কয়েকবার কয়েকজনে এসে জবর দখল করে টোল ও নৌকা ভাড়া আদায় করতে লোকজন দেখেছে বলে শুনেছি।
বারাকপুর নিবাসী মোঃ ফেরদৌস এ প্রতিবেদককে জানান, গত ৭ আগষ্ট ঘাটটির ইজারাদারকে জোর পূর্বক উচ্ছেদ করে দিয়ে ওপারের কিছু লোক ঘাটটির জবর দখল নিয়ে টোল আদায় শুরু করেছিল। খবর পেয়ে সেনা বাহিনীর টহল টিমের সদস্যগণ ঘটনাস্থলে এসে গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে ইজারাদারকে ঘাটের টোল আদায়ের অনুমতি দিয়ে যান। কিন্তু গত ২ সেপ্টেম্বর সকাল থেকে ইজারাদারের লোকজনকে জোর পূর্বক উচ্ছেদ করে দিয়ে জিয়াগং ঘাট জবর দখল করে নেন এবং ঘাটটির খুলনা শহর পারে বসে টোলসহ নৌকা খাজনা তোলা শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/