• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খুলনায় সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ এর সভাপতি প্রভাবশালী নেতা বুলু বিশ্বাস এর দল থেকে পদত্যাগের ঘোষনা

খান মোঃ আতিকুর রহমান / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

খুলনা মহানগর আওয়ামী লীগ এর প্রভাবশালী নেতা ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ এর সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ স্বাক্ষরিত একটি পদত্যাগ পত্র তিনি প্রকাশ করেন। তিনি তার এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে প্রকাশ করা পদত্যাগ পত্রে তিনি লেখেন,“আমি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, পিতা মরহুম আব্দুর রহমান টুকু বিশ্বাস। আমাদের পরিবার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাহিরে আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে এই সময় আমি কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে খারাপ আচরণ করিনি। তার পরেও আমরা মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। আমার আচরণে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

আমি দেশের গনতন্ত্র প্রিয় মানুষ ও আন্দোলনরত মেধাবী শিক্ষার্থীদের উপর সম্মান প্রদর্শন করে সোনাডাংঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। এ ছাড়া দলের সাথে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করছি। আমি খুলনার একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তবে বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ আপদে সুখ দুঃখে পাশে থাকবো ইনশআল্লাহ ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/