• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে ১১ মাসের ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

যশোর স্টাফ রিপোর্টার

যশোরের ঝিকরগাছা উপজেলা পল্লীর একটি বাড়ি থেকে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ১১ মাসের শিশুকে হত্যা করার পর ‘আত্মহত্যা’ করেছেন তার বাবা।
রোববার রাতে উপজেলার শরীফপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া। মৃত ইমামুল হোসেন (২৮) উপজেলার ওই গ্রামের আমজাদ গাজীর ছেলে। ইমামুল ও মমতাজ বেগম দম্পতির শিশুটির নাম আয়মান হোসেন (১১)।

 

ইমামুলের মা রহিমা বেগম জানান, দীর্ঘদিন বিদেশে ছিল ইমামুল। সে মমতাজকে বাবার বাড়িতে যেতে দিত না। রোববার বৌমা বাপের বাড়ি যাওয়া নিয়ে গণ্ডগোল করে মমতাজ ও ইমামুল। একপর্যায়ে শিশু আয়মানকে রেখে বৌমা বাবার বাড়ি চলে যায়। দিনের বেলায় আমি বাচ্চাটাকে খাওয়া-দাওয়া করিয়ে কোনো রকম রেখেছিলাম। রাতে শিশুকে নিয়ে ইমামুল ঘুমায়। সকালে উঠে দেখি আমার ছেলের মৃতদেহ রশিতে ঝুলছে। পাশে বিছানায় আমার ছোট্ট আয়মানের মৃতদেহ পড়ে রয়েছে।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া ইমামুল হোসেন ও ছোট্ট শিশু সন্তান আয়মানকে মৃত অবস্থায় পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশু সন্তানকে রেখে তার মা বাবার বাড়িতে চলে যাওয়ায় ইমামুল বাচ্চাটিকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। এছাড়া, অন্য কোনো কারণ আছে কিনা এ বিষয়ে অধিকতর তদন্ত চালানো হচ্ছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/