• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জমিয়তের মতবিনিময়

Reporter Name / ২০৪ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের সাথে চলমান পরিস্থিতি নিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ আগষ্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জমিয়ত নেতৃবৃন্দ বলেন: বিয়ানীবাজারে জমিয়তের শক্তিশালী অবস্থান রয়েছে। জমিয়ত সবসময় ইসলাম, দেশ জাতির কল্যাণে কাজ করে। ছাত্র আন্দোলনের সফলতাকে ঘিরে অনেক সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা হামলা চালিয়ে উপজেলা পরিষদ ও থানা ধ্বংস করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইতোমধ্যে জমিয়ত দায়িত্বশীলবৃন্দ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিদর্শন করেছেন এবং তাদের অভয় প্রদান করেছেন, ট্রাফিক, পৌর শহর পরিস্কার, সহ উপজেলায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জমিয়ত নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুন্দর, সুশৃঙ্খল উপজেলা গড়তে আলেমসমাজের সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি মাও, আব্দুল হক কাসিমী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও, আব্দুল্লাহ আল মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাও, তোফায়েল আহমদ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও, ফরহাদ আহমদ, পৌর জমিয়তের সেক্রেটারি ইমাদ উদ্দিন, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক হাঃ আব্দুল্লাহ, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক শরীফুল হাসান, যুবনেতা কামরুল ইসলাম
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদ, সাধারণ সম্পাদক ওলিউর রহমান, সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, মাহফুজ আহমদ, মাশরাফি আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/